image image image image image image

সেফটি টিপস

কার ইউজারদের জন্য সেফটি টিপস:

♦️ চালকের পাশাপাশি গাড়ির যাত্রীদেরও সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক। গাড়ি অ্যাক্সিডেন্টের সময় গাড়ির স্টিয়ারিং হুইল, ড্যাশ বোর্ড বা সামনের উইন্ডস্ক্রিনে ধাক্কা খেয়ে গাড়ির যাত্রী ও চালক ব্যাথা পাওয়ার ঝুঁকি থাকে। । তাই গাড়ির সিট বেল্ট বাঁধা থাকলে দুর্ঘটনায় হতাহতের সম্ভাবনা কম থাকে।

♦️ চলন্ত অবস্থায় গাড়ির বাইরে হাত বা মাথা বের করা বিপদজনক। এতে করে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই চলন্ত অবস্থায় গাড়ির বাইরে হাত বা মাথা বের করবেন না।

♦️ ফিলিং স্টেশনে তেল/গ্যাস নেয়ার সময় অবশ্যই গাড়ি থেকে নেমে দাঁড়াবেন এবং অবশ্যই ধূমপান থেকে বিরত থাকবেন।

♦️ চলন্ত গাড়িতে চালকের সাথে গল্প করা থেকে বিরত থাকুন, এতে চালকের মনোযোগে ব্যঘাত ঘটে দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকে।

♦️ গাড়িতে গান অথবা রেডিও শুনলে সাউন্ড কমিয়ে রাখুন। কারণ উচ্চ শব্দে গান বা রেডিও শুনলে চালকের মনোযোগে বিঘ্ন ঘটতে পারে।

♦️ চালককে কোনভাবেই দ্রুত যেতে তাড়া দিবেন না। কারণ, অতিরিক্ত গতির কারণেই অধিকাংশ অ্যাক্সিডেন্ট ঘটে থাকে।


ড্রাইভারদের জন্য সেফটি টিপস:

♦️ নিজে সবসময় সিট বেল্ট ব্যবহার করুন এবং যাত্রীদেরকে সিট বেল্ট ব্যবহার করতে উৎসাহিত করুন।

♦️ গাড়ি চালানোর সময় মোবাইল অথবা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার হতে বিরত থাকুন।

♦️ ট্রীপ শুরু করার আগে অবশ্যই ফুয়েল ট্যাঙ্ক, ব্রেক, টায়ার প্রেসার, হেডলাইটসহ প্রয়োজনীয় সকল কিছু চেক করে নিন।

♦️ রাস্তায় অন্যগাড়ির সাথে প্রতিযোগিতা করবেন না। এবং অন্যকোন কারনেও দ্রুতগতিতে চালাবেন না। দ্রুতগতি আপনার সময় বাঁচাতে পারে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দেয়।

♦️ রাস্তার ট্রাফিক সংকেত মেনে চলুন।

♦️ বাঁক নেয়া, লেন পরিবর্তনের ক্ষেত্রে ইনডিকেটর ব্যবহার করবেন। নতুন লেনের গাড়ির দিকে নজর রাখুন এবং এসময় গাড়ি অবশ্যই ধীরে চালাবেন।

♦️ সামনের গাড়ী থেকে অন্ততপক্ষে ১০-১২ ফুট দূরত্ব বজায় রাখুন।

♦️ ক্লান্ত কিংবা ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালাবেন না।